সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:৩৩
শিরোনাম :
চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী

বরিশাল ফটো সাংবাদিক পরিষদের কমিটি গঠন, সভাপতি-মনিরুজ্জামান,সম্পাদক-সাগর

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে কর্মরত ফটো সাংবাদিকদের সংগঠন ‘বরিশাল ফটো সাংবাদিক পরিষদ’র ২০২৩-২৪ মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন খান মনিরুজ্জামান (সমকাল) ও আল আমিন সাগর (মতবাদ) সাধারন সম্পাদক হয়েছেন। সদস্যদের সর্বসম্মতিতে ৩৩ সদস্যের কমিটি গঠিত হয়।

কমিটি গঠন উপলক্ষে গত বুধবার নগরের ইউরো কনভেশন হলে ফটো সাংবাদিক ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস.এম জাকির।

কমিটির অপররা হলেন- সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম (আজকের বরিশাল), সহ-সভাপতি রেদওয়ান রানা (আজকের বার্তা), সুমন হাসান (দখিনের মুখ-সময়), লিটন আকন (বরিশালের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (বিপ্লবী বাংলাদেশ), সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ইমরান (কলমের কণ্ঠ), নাদিম মাহমুদ (বরিশালের কথা), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাতুল (বরিশাল অঞ্চল), সহ-সাংগঠনিক সম্পাদক মিল্টন কবিরাজ (প্রথম সকাল), দপ্তর সম্পাদক মো. পাভেল (দক্ষিণের মুখ ), সহ-দপ্তর সম্পাদক জিহাদ হাসান (বাংলাদেশ বাণী), ক্রীড়া সম্পাদক মো. নাইম হোসেন (আমাদের বরিশাল), অর্থ সম্পাদক এন আমিন রাসেল (ভোরের আলো), সহ-ক্রীড়া সম্পাদক এম. টিটু (দখিনের কণ্ঠ), প্রচার সম্পাদক নাছির উদ্দিন (আলোকিত বরিশাল), সহ-প্রচার সম্পাদক আবুল কালাম সোহাগ (ভোরের অঙ্গীকার), সহ-অর্থ সম্পাদক উজ্জ্বল মুন্সি (দেশ জনপদ), সাংস্কৃতিক সম্পাদক রেজাউল ইসলাম (হিরন্ময়), সহ-সাংস্কৃতিক সম্পাদক আকিবুল ইসলাম আকিব (বরিশালের কাগজ), তথ্য ও গবেষণা সম্পাদক মো. আলাউদ্দিন (তারুন্যের বার্তা), সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মো. সুজন (বাংলার বনে), শিক্ষা ও আইসিটি সম্পাদক আব্দুর রহমান (সংবাদ সকাল), কার্যকারী সদস্য শাকিউজ্জামান মিলন (আজকাল), কামরুজ্জামান জুয়েল রানা (মতবাদ), সদস্য খান রাসেল (মতবাদ), অলিউল ইসলাম (সত্য সংবাদ), ঝান্টি শাকিব (২৪ ঘণ্টা বরিশাল), সাধারন সদস্য সজল (দৈনিক বরিশাল সময়), মো. শামিম (দৈনিক হিরন্ময়), অমল দাস (সাহসী বার্তা/জিটিভি)।

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে প্রেস ক্লাব সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন বলেন, সাংবাদিকদের মানোন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সংবাদকর্মীদের জন্য মানহানিকর কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।