সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৪:৪৮
শিরোনাম :
ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ!

বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (বালক ও বালিকা অনূর্ধ্ব -১৭) টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়াম মাঠে বরিশাল বিভাগীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী বলেন,খেলাধুলার প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। খেলাধুলা মনের আনন্দ ও শরীর গঠনের জন্য সহায়ক। বর্তমান সময়ে ছেলে মেয়েরা স্মার্ট ফোনের মধ্যে নিমজ্জিত থাকত সেখান থেকে তাদেরকে বের করে আনার এটি একটি উত্তম পদ্ধতি।এখান থেকে যারা চ্যাম্মিয়ন হবে তারা জাতীয় পর্যায়ে খেলবে। আমার বিশ্বাস জাতীয় পর্যায়ে খেলার মাধ্যমে আমরা কোন না কোন পুরস্কার নিয়ে আসতে পারবো।

পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ধোধন করেন।

বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) মোঃ পারভেজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার)অতিরিক্ত ডিআইজি মোঃ শহিদুল্লাহ পিপিএম, বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ সোহেল মারুফ, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান, বরিশাল জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম শুভ,পটুয়াখালী জেলা ক্রীড়া অফিসার শাফাতুল ইসলাম,পিরোজপুর জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ফুটবল দলের অভিভাবক, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।