সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:৫২
শিরোনাম :
ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ!

সেবার মানসিকতা নিয়ে হাইওয়ে পুলিশে দায়িত্ব পালন করতে হবে : এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট ।। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো: খাইরুল আলম বলেছেন,সেবার মানসিকতা নিয়ে হাইওয়ে পুলিশে দায়িত্ব পালন করতে হবে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর ২০২৩) সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নে সকল অফিসে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ, করণীয় ও বর্জনীয় বিষয়াদি নিয়ে এক রোল কল অনুষ্ঠিত হয়।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো: খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের সমস্যা/বক্তব্য শ্রবণ পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি সরকারি সব ধরনের সুযোগ সুবিধা যেন পুলিশ সদস্যরা সময় মত পেতে পারে এ ব্যাপারে বিভিন্ন সেরেস্তায় কর্মরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন, হাইওয়ে পুলিশে কর্মরত সকল পুলিশ সদস্যদের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে; পাশাপাশি কারোর বিরুদ্ধে কোন অনিয়ম বা অভিযোগ পাওয়া গেলে মেরিট অনুযায়ী কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অত:পর রোলকল শেষে পুলিশ সুপার মো: খাইরুল আলম আকস্মিকভাবে ফোর্সের ব্যারাক, খাওয়ার মেসসহ সংশ্লিষ্ট সকল শাখা অফিস পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ অফিস, কুমিল্লা হাইওয়ে সার্কেল অফিসসহ অন্যান্য অফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।