সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, দুপুর ২:০৬
শিরোনাম :
ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ!

১০ এপিবিএন বরিশালে ৫৬তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে ৫৬ তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন কারীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৯ অক্টোবর) সকাল ৯ টায় পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার সংযুক্ত প্রশিক্ষণ কেন্দ্র ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বরিশালের প্যারেড গ্রাউন্ডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ৫৬তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন হাইওয়ে পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার)। প্রধান অতিথিকে অভিবাদন জানান ১০ এপিবিএন বরিশালের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা। পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার সংযুক্ত প্রশিক্ষণ কেন্দ্র ১০ এপিবিএন বরিশালে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে আজ তোমরা ৩৪৬ জন প্রশিক্ষণার্থী বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হতে চলেছ। রাষ্ট্রীয় শান্তি শৃঙ্খলা বজায় রাখার মত মহান দায়িত্ব আজ অর্পণ করা হচ্ছে তোমাদের উপর। আমি আশা করি তোমরা এ কঠিন দায়িত্ব প্রচলিত আইনের সহায়তা নিয়েই পালন করবে।

এ সময় তিনি আরো বলেন, অবাধ তথ্য প্রবাহ ও প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে বর্তমান সরকার পুলিশ বাহিনীকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যুগোপযোগী দক্ষ ও সেবাধর্মী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সনাতনী প্রশিক্ষণে প্রয়োজনীয় পরিবর্তন এনে নতুন আঙ্গিকে মডিউল ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি এইরূপ উপযুক্ত প্রশিক্ষণ পেয়ে নবীন সদস্যরা জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে সক্ষম হবে। রূপকল্প ২০৪১ বাস্তবায়নে অবদান রাখার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলায় সচেষ্ট হবে।
কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পদক ও কাপ বিতরণ করেন।
পরবর্তীতে কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি টিআরসিদের অভিভাবকগণের সাথে কুশল বিনিময়, কেক কাটার মাধ্যমে অতিথিদের আপ্যায়ন, কোম্পানি অনুযায়ী প্রধান অতিথির সাথে ফটোসেশন, বৃক্ষরোপণ, টিআরসিদের মাঝে সনদপত্র ও স্যুভেনির বিতরণ। পরিশেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের অভিভাবকদের নিয়েও ফটোসেশান করেন প্রধান অতিথি।

কুচকাওয়াজ এ উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি বরিশাল মোঃ জামিল হাসান বিপিএম-সেবা, পিপিএম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), জেলা প্রশাসক, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম সহ বিভাগীয় সরকারী কর্মকর্তাগণ, সড়ক ও জনপথ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ প্রকৌশলীগণ, চিকিৎসকগণ, কৃষিবিদগণ, শিক্ষাবিদগণ- শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিচারকগণের প্রতিনিধি, আনসার পরিচালক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, এনজিও প্রতিনিধি, মহিলা পরিষদের সভাপতি, মহিলা সংস্থার প্রতিনিধি, কমিউনিটি পুলিশিং এর প্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধাগণ ও সাংবাদিক বৃন্দ। বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন।