ডেস্ক রিপোর্ট ।। কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো: খাইরুল আলমের নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম জেলাধীন জোরারগঞ্জ হাইওয়ে থানার একটি মোবাইল পেট্রোল টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাঁজাসহ ১টি প্রাইভেট কার আটক করা হয়।
রবিবার (৫ নভেম্বর ২০২৩) সন্ধ্যা সাড়ে ৬ টায় চট্টগ্রাম জেলাধীন জোরারগঞ্জ হাইওয়ে থানার ১টি মোবাইল পেট্রোল টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাঁজাসহ ১টি প্রাইভেট কার আটক করে। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অধীনে থাকা চট্টগ্রাম সার্কেলর সহকারী পুলিশ সুপার মোঃ নাসিম খান পিপিএম, জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ সোহেল সরকার সংগীয় ফোর্সসহ মীরসরাই থানাধীন এলাকায় ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের গুলিস্তান ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী প্রাইভেট কারটিকে ধাওয়া করলে অজ্ঞাতনামা চালক গুলিস্তান ফিলিং স্টেশনের ৫০ গজ সামনে হতে প্রাইভেট কারটি মহাসড়কে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ কর্তৃক গাড়িটি জব্দ তালিকা মূলে আটক করতে পারলেও প্রাইভেটকারটির চালক পালিয় যায়। আটককৃত প্রাইভেটকারটি স্বাক্ষিদের উপস্থিতিতে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে প্রাইভেটকারের পিছনে ব্যাকডালায় সাদা ১টি বস্তা পাওয়া। স্বাক্ষীদের উপস্থিতিতে উক্ত বস্তা খুলার পর সেখানে ১০টি পৃথক পলি ব্যাগ পাওয়া যায়; যার প্রতিটিতে ১.৯০০ গ্রাম করে ১০(দশ)টি প্যাকেটে সর্বমোট ১৯ (উনিশ) কেজি গাঁজা পাওয়া যায়। পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার যার রেজিঃ নং- চট্ট মেট্রো খ- ১১-১১৮৯ সহ ১৯ কেজি গাঁজা জব্ধ তালিকা মূলে জব্ধ করা হয়। জব্ধকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৫০০০×১৯ =২৮৫০০০/- (দুই লক্ষ পচাশি হাজার ) টাকা।
এ ব্যাপারে চট্রগ্রাম জেলার মীরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।