ডেস্ক রিপোর্ট ।। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সকল কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার (৬ নভেম্বর ২০২৩) জনস্বার্থে জারিকৃত এক প্রজ্ঞাপনের দ্বারা বিসিএস পুলিশ ক্যাডারের পুলিশ সুপার পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি করা হয়। প্রজ্ঞাপনে আরও উল্লেখ আছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত ১২ কর্মকর্তা যথাক্রমে ১. মো: আব্দুল ওয়ারীশ, উপপুলিশ কমিশনার সিএমপি চট্রগ্রাম ২. সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার টাঙ্গাইল ৩. মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম-সেবা, উপপুলিশ কমিশনার ডিএমপি ঢাকা ৪. এ,এইচ,এম আব্দুর রকিব, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার কুষ্টিয়া ৫. মোহাম্মদ আনিসুর রহমান, উপপুলিশ কমিশনার ডিএমপি ঢাকা ৬. এ,বি,এম মাসুদ হোসেন, বিপিএম (বার), উপপুলিশ কমিশনার ডিএমপি ঢাকা ৭. মো: শহীদুল্লাহ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা, উপপুলিশ কমিশনার ডিএমপি ঢাকা ৮. মোহাম্মদ শরিফুর রহমান, পুলিশ সুপার নৌ পুলিশ খুলনা অঞ্চল, ৯. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার), সিএমপি চট্রগ্রাম ১০. সুদীপ কুমার চক্রবর্তী, বিপিএম-সেবা, পুলিশ সুপার বগুড়া ১১. প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম, পুলিশ সুপার যশোর ১২. আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-সেবা, পিপিএম-সেবা, উপপুলিশ কমিশনার ডিএমপি ঢাকা। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নে কর্মরত সকল পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো: খাইরুল আলম অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সকল কর্মকর্তাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।