রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪২
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন কুমিল্লা রিজিয়নে কর্মরত হাইওয়ে পুলিশের এসপি খাইরুল আলম

ডেস্ক রিপোর্ট ।। অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন কুমিল্লা রিজিওনে কর্মরত হাইওয়ে পুলিশের এসপি মোঃ খাইরুল আলম।

মঙ্গলবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪) পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনের মাধ্যমে আরো জানাগেছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র ডিসি হেডকোয়ার্টার, ডিসি ট্রাফিক ও ডিসি উত্তর হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। পরে বিগত ২৫ ফেব্রুয়ারি ২০২১ থেকে ১৫ জুলাই ২০২৩ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে কুষ্টিয়া জেলার এসপি হিসেবে কর্মরত ছিলেন মোঃ খাইরুল আলম। তিনি কুষ্টিয়া জেলায় অপরাধ দমন, সামাজিক নিরাপত্তা বিধান সহ বিভিন্ন ভাবে সাধারন মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। এছাড়াও তিনি করোনা কালে হত দরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও সাধারন মানুষের মাঝে করোনা সংক্রান্ত সরকারী নির্দেশনা বাস্তবায়ন করে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন। অতি দ্রুত ক্লুলেস হত্যা কান্ডের রহস্য উন্মোচন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে কুষ্টিয়া জেলার সাধারন মানুষের হৃদয়ে ভালবাসার নজির স্থাপন করেছেন এসপি খাইরুল আলম। গত ২২ আগস্ট হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টার থেকে কুমিল্লা রিজিয়নে যোগদান করে কুমিল্লা হাইওয়ে পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে সক্ষম হয়েছেন।