সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, সকাল ১০:৫৫
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

গৌরনদীতে অটো ভ্যানকে ধাক্কা মেরে প্রাইভেটকার পুকুরে

শামীম আহমেদ ।। নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন চালিত অটো ভ্যানকে ধাক্কা মেরে সড়কের পাশের পুকুরে ছিটকে পরেছে প্রাইভেটকার। এঘটনায় প্রাইভেটকার চালক গুরুত্বর আহত হয়েছে।

আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা মেরে পুকুরে পরে যায়। এতে ভ্যান ও প্রাইভেটকার চালক দুজনেই আহত হয়। এরমধ্যে ভ্যান চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. গোলাম রসুল মোল্লা জানান, ঘটনার পর থেকে প্রাইভেটকার চালক পলাতক রয়েছে। প্রাইভেটকারটি উদ্ধার কাজ চলছে। এবিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।