শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং, সকাল ৮:৫৮
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন বিএমপি’র ডিসি জাকির হোসেন মজুমদার

ডেস্ক রিপোর্ট ।। অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি ( সিটিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,পিপিএম।

মঙ্গলবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪) পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনের মাধ্যমে আরো জানাগেছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য এর তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র ডিসি ট্রাফিক ও ডিসি উত্তর হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও করোনা কালে সাধারন মানুষের মাঝে করোনা সংক্রান্ত সরকারী নির্দেশনা বাস্তবায়ন করে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন তিনি।

এর আগে ডিসি জাকির হোসেন মজুমদার বান্দরবান জেলার এসপি হিসেবে কর্মরত ছিলেন। বান্দরবান জেলায় অপরাধ দমন,সামাজিক নিরাপত্তা বিধান সহ বিভিন্ন ভাবে সাধারন মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি।অতি দ্রুত ক্লুলেস হত্যা কান্ডের রহস্য উন্মোচন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে বান্দরবান জেলার সাধারন মানুষের হৃদয়ে ভালবাসার নজির স্থাপন করেছেন ডিসি জাকির হোসেন মজুমদার বর্তমানে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি (সিটিএসবি) হিসেবে দায়িত্ব পালন করে পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে সক্ষম হয়েছেন।