শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৪৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্বপ্রতিবেদক: “জীবনের আগে জীবিকা নয়,সড়ক দুর্ঘটনা আর নয়”এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় নগরীর সার্কিট হাউজের সভাকক্ষ ধানসিঁড়ি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় নগরীর অশ্বীনি কুমার টাউন হল থেকে একটি র‍্যালি বের হয়ে সদর রোড প্রদক্ষিন করে সার্কিট হাউজে এসে শেষ হয়।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিআরটিএ এর সহকারী পরিচালক মো: আতিকুল আলম।

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।বিশেষ অতিথি ছিলেন বিএমপি উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক)মো:খাইরুল আলম,বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: আ: রকিব,উপ-পরিচালক(ইঞ্জি:)বিআরটিএ বরিশাল বিভাগ মো: জিয়াউর রহমান। সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিব আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,সড়ক দুর্ঘটনার প্রধান কারন হচ্ছে অনিরাপদ সড়ক।বাংলাদেশে প্রায় ২১ হাজার কি:মি: সড়ক পথ রয়েছে।এর মধ্য ৪ হাজার কি:মি: সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ন।সড়ক দুর্ঘটনায় প্রতি বছর বাংলাদেশে প্রায় ৩ হাজার মানুষ মারা যায়,১০হাজার মানুষ আহত হয় যার মধ্য অধিকাংশই হচ্ছে নারী ও শিশু।

বক্তারা আরও বলেন,সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী।জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হলে নিরাপদ সড়ক ব্যাবস্থা গড়ে তুলতে হবে। ট্রাফিক পুলিশের সাইন এবং সিগনাল মেনে নির্ধারিত গতিসীমার মধ্যগাড়ী চালালে দেশে সড়ক দুর্ঘটনার হার কমে যাবে। নিরাপদ সড়ক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে।তাই আসুন আমরা নিজেরা সচেতন হয়ে অপরকে সচেতন করে তুলতে পারলে সড়ক দুর্ঘটনার হাত থেকে মুক্ত থাকতে পারবো।

এ সময় আরও বক্তব্য রাখেন,বরিশাল সড়ক ও জনপদ অধিদপ্ততরের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা।বরিশাল পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান শাহীন।বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমান আলী শরীফ বাবুল প্রমুখ।