শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:২১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সাতক্ষীরায় তালাকপ্রাপ্তা স্ত্রী ও কন্যা শিশুর গায়ে এসিড নিক্ষেপ

আবু হাসান,বিশেষ প্রতিনিধি:সাতক্ষীরায় তালাকপ্রাপ্তা স্ত্রী ও কন্যা শিশুর গায়ে এসিড নিক্ষেপ করেছে পাষন্ড স্বামী।

সোমবার ২১ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ চাপড়ার একরাম গাজীর জৈষ্ঠ কন্যা দু’সন্তানের মাতা ফাতেমা খানম (২৯) এর উপর এসিড নিক্ষেপ করেছে পাষন্ড স্বামী।

তিনি খুলনা থেকে শিয়া সম্মেলন থেকে বাবার বাড়ি ফেরেন। পরণের বোরকা ছেড়ে প্রকৃতির ডাকে বাইরে বের হলেই পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্ত তার শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে গৃহবধুসহ ছোট কন্যা জাকেয়া মেহজাবিন (২) এসিড দগ্ধ হয়। তালাকপ্রাপ্ত গৃহবধুর স্বামী শাহজান মোড়ল (৩৫) এই এসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ।

শাহজান মোড়ল নড়াইলের পঙ্কবিলা গ্রামের শওকত আলী মোড়লের মাদকাসক্ত ছেলে। ১৫ বছর পূর্বে বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহের জের হিসেবে গৃহবধু ফাতেমা বাপের বাড়ি চাপড়ায় ফিরে স্বামীকে তালাক প্রদান করে পার্শ্ববর্তী ফুপুর বাড়িতে দু’সন্তান নিসাতক্ষীরা বসবাস করে। তালাক প্রদান করায় স্বামীর গাত্রদাহ শুরু হয়। জানাগেছে, চাপড়ার শাহজানের মাদক বন্ধুসহ নিজেই মুঠোফোনে এসিড নিক্ষেপসহ হুমকি দিচ্ছিল। এরই ধারাবাহিতায় ওই সময় স্থানীয় বন্ধুদের সহায়তায় নড়াইল থেকে এলাকায় এসে এ ঘটনা ঘটিয়েছে।

বিদ্যুতের আলোয় স্বামীকে চিনতে পেরে গৃহবধুর ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে তাকে শিশু কন্যাকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে রাত ১০টার দিকে সাতক্ষীরা সদরে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।