শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে ভূয়া চিকিৎসক আটক, লাখ টাকা জরিমানা

ডেক্সরিপোর্ট:বরিশালে ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভূয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল পরিচালিত ভ্রাম্যমান আদালতে তাকে এ দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত জিয়াউল ইসলাম নগরের কাউনিয়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও কিডনি বিশেষজ্ঞ ডাঃ রফিকুল ইসলাম নামে এক চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যবহার করে রোগীদের ভূয়া চিকিৎসা দিতো।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল জানান, অভিযোগের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় নগরের আগরপুর রোডস্থ দি মুন মেডিকেল সার্ভিসেস-এ অভিযান চালানো হয়।

এসময় জিয়াউল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। যিনি নিজে চিকিৎসক হিসেবে কোন কাগজপত্র দেখাতে পারেননি। পাশাপাশি তিনি অন্য একজন চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যবহার করছিলো।পরে আইন অনুযায়ী জিয়াউল ইসলামকে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিএমপি ডিসি (ডিবি)জাহাঙ্গীর মল্লিক,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই নজরুল ইসলাম,এ এসআই মিরাজ উপস্থিত ছিলেন।