ডেস্ক রিপোর্ট ।। ঝালকাঠিতে বিভিন্ন এলাকা থেকে হারানো ও চুরি যাওয়া ১১টি অ্যান্ড্রয়েড মোবাইলফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
এ সময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস) শেখ ইমরান উপস্থিত ছিলেন।
এসপি মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, ঝালকাঠির বিভিন্ন জায়গায় থেকে মোবাইলফোন হারানোর জিডি হয়।
জিডির পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ ফোনগুলো উদ্ধার করে। আমরা খুবই আনন্দিত এ কাজটি করতে পেরে।
এদিকে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইলফোন হাতে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফোন ফিলে পাওয়া মালিকরা।