শনিবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:০৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

৫ ফেব্রুয়ারি কুমিল্লার লাকসামে চাঁদপুরীশাহ দরবারে ১৩০তম ওরছ

ডেস্ক রিপোর্ট ।। কুমিল্লার লাকসামে সৈয়দ মোহাম্মদ আশরাফ আলী চাঁদপুরীশাহ (র.) এর ১৩০তম ওরছ শরীফ আগামী ৫ ফেব্রুয়ারি (সোমবার, ২২ মাঘ) অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে দোগাইয়া চাঁদপুরস্থ চাঁদপুরীশাহ দরবারে সকল মুরিদান, ভক্ত আশেকান ও তরিকতে সাহেবানগণকে ওরছ মাহফিলে উপস্থিত হয়ে ফয়েজ রহমত হাছিলের জন্য বিশেষভাবে দাওয়াত করেছেন আয়োজকবৃন্দ।

অনুষ্ঠান সূচিতে রয়েছে: 

২১ মাঘ সকাল ১০টা থেকে রওজা শরীফের গিলাফ পরিধান ও সাজসজ্জা, ২২ মাঘ বাদ ফজর খতমে কুরআন, দুপুর ১২টা থেকে যোহর নামাজের প্রস্তুতি, বাদ যোহর তাবারক বন্টন বিকেল পাঁচটা পর্যন্ত, বাদ আসর মাহফিল আরম্ভ ও দরবারের বিবিধ বিষয়ে আলোচনা, তরিকতি ওয়াজ নছিহত, শানে চাঁদপুরীশাহ গজল, জিকিরের তালিম, পবিত্র মিলাদ শরীফ ও আখেরী মোনাজাত।

আয়োজকবৃন্দের আহ্বান:

ওরছ শরীফে প্রয়োজনীয় মালামাল, গরু, মহিষ, চাল, ডাল, তৈল, লবন, মসলা ইত্যাদি দিয়ে যারা শরীক হয়ে আসছেন এবং নতুনভাবে শরীক হতে নিয়ত করেছেন, তারা যেন ওরছের পূর্বের দিন ঐসব সরঞ্জামাদি দরবার শরীফে পৌঁছে দেন। প্রত্যেক ভক্ত-আশেকানকে বিশেষভাবে নির্দেশ দেয়া যাচ্ছে যে, প্রত্যেকেই এলাকাস্থ খলিফা সাহেবের সাথে যোগাযোগ করে ওরছ শরীফে আসবেন। যে সব এলাকায় নির্ধারিত কোন খলিফা নেই, তারা সরাসরি দরবার শরীফে আঞ্জুমান অফিসে যোগাযোগ করবেন প্রত্যেকে ধৈর্য্য সহকারে অপেক্ষা করে তাবারুক গ্রহন করবেন এবং মাহফিলের সুশৃঙ্খলা রক্ষা করবেন। ওরছ শরীফ পরিচালনায় নিয়োজিত কর্মিবাহিনী ওরছ শরীফের আগের দিনই উপস্থিত হবেন এবং সততা ও নিষ্ঠার সাথে ন্যান্ত দায়িত্ব পালন করবেন।

দোয়াগো- সাজ্জাদানশীন:

সৈয়দ আবু আশরাফ মোহাম্মাদ গাজীউল হক চাঁদপুরীশাহ (র.), শাহজাদায়ে গাউছে জামান ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী; 

নায়েবে সাজ্জাদানশীন-

সৈয়দ মোহাম্মাদ জিয়াউল হক চাঁদপুরী * সৈয়দ মোহাম্মাদ মাজেদুল হক চাঁদপুরী।