শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে পুলিশের নজর ফাঁকি দিয়ে বিএনপির কালো পতাকা মিছিল, আটক ৩

ডেস্ক রিপোর্ট ।। বর্তমান সংসদ বাতিল করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবীতে পুলিশের নজর ফাঁকি দিয়ে কালো পতাকা মিছিল করেছে বরিশাল মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩০ জানুয়ারী) বেলা সোয়া ২টায় নগরীর বিএম কলেজ এলাকা থেকে মহানগর বিএনপির নেতৃবৃন্দের নেতৃত্বে এ কালো পতাকা মিছিল বের করে মিছিলটি নতুল্লাবাদ এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় কালো পতাকা মিছিলে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খাঁন ফারুক, মহানগর বিএনপি সদস্য আব্দুল হালিম মৃধা,মহানগর বিএনপি সদস্য সাইফুল আনাম বিপুু, মহানগর বিএনপি সদস্য ও সাবেক মহানগর ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন, সদ্য কারামুক্ত মহানগর ছাত্রদল আহবায়ক এ্যাড. রেজাউল করীম রনি সহ বিএনপি ও দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের ওয়ার্ড নেতৃবৃন্দ।

অন্যদিকে কর্মসূচিতে অংশ নিতে যুবদলের বেশ কয়েকজন সদস্য আগুরপুর রোডস্থ প্রেসক্লাবের সম্মুখে অবস্থান নিলে পুলিশ সেখানে হানা দিয়ে যুবদল নেতা মিলটন সহ তিনজনকে গ্রেফতার করে নিয়ে যায়। এসময় আটকের বিষয় জানতে চাইলে পুলিশ জানায় তাদের বিরুদ্ধে পুরানো মামলা থাকার কারনে আটক করা হয়েছে।

এদিকে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে নগরীর মোড়ে মোড়ে পুলিশের কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। নগরীতে অতিরিক্ত পুলিশ অবস্থান নেওয়ার বিষয় জানতে চাইলে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ফজলুর রহমান বলেন,নগরীতে যে কোন ধরনের বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা নাশকতা এড়াতে সারা শহরে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।