ডেস্ক রিপোর্ট ।। হাইওয়ে পুলিশ প্রধান কুমিল্লা রিজিয়নের বিভিন্ন থানা ও ইউনিট সমূহ পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজার জেলায় গমন
শুক্রবার (২৬ জানুয়ারি ২০২৪) সকাল সাড়ে ১১টায় হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার মহোদয় কুমিল্লা রিজিয়নের বিভিন্ন থানা ও ইউনিট সমূহ পরিদর্শনের উদ্দেশ্য কক্সবাজার জেলায় পৌছানোর পর হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম তাকে ফুলেল শুভেচছা জানান।

মূলত মাঠ পর্যায়ের সকল ইউনিট সমূহের মধ্যে গতিশীলতা নিয়ে আসার জন্য তিনি সর্বোতভাবেই চেষ্টা করে যাচ্ছেন। এ সময় হাইওয়ে পুলিশ প্রধান মহোদয়ের সহধর্মিণী উপস্থিত ছিলেন এবং কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি ফুলেল শুভেচছা জানান। এ ছাড়াও অবস্থানকালীন সময়ে তিনি কমিউনিটি পুলিশিং মিটিং এবং সকল পদমর্যাদার পুলিশ অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভা করবেন।