রবিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, রাত ১:১৯
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ২০২৪) সকাল সাড়ে ১০ টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি কুমিল্লা রিজিয়নে কর্মরত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য শ্রবণ করেন এবং সার্বিক কল্যাণ সংক্রান্তে আলোচনা পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। রিজার্ভ অফিসের কাজকর্ম ভালভাবে পরিচালনা করা এবং মামলা তদন্তের ত্রুটি বিচ্যুতি গুলো খুজে বের করে তদন্তে গুনগত সহায়তা করার জন্য প্রধান অতিথি অতিরিক্ত ডি আইজি মো: খাইরুল আলম এ সময় রিজার্ভ অফিসে কর্মরত আরও -১ এসআই টিপু রায়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন, মো: আব্দুল কাদের জিলানী, অতিরিক্ত পুলিশ সুপার, চট্রগ্রাম হাইওয়ে সার্কেল, মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার কুমিল্লা হাইওয়ে সার্কেল, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অন্তর্গত ২২ থানার অফিসার ইনচার্জ বৃন্দ সাব ইন্সপেক্টর, এএসআই ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।