রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:১৮
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

বরিশালে কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে রুপসী বাংলার কবি জীবনানন্দ দাশ এর ১২৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১৭) ফেব্রয়ারি সকাল সাড়ে ১০ টায় বরিশাল নগরীর সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ প্রাঙ্গনে বেলুন-ফ্যাস্টুন উড়িয়ে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ।

একইসময়ে কবি জীবনানন্দ দাশের প্রিয় ক্যাম্পাস ব্রজমোহন কলেজে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা। সেইসাথে মেলার উদ্বোধনী আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শুরু হওয়া এ মেলায় চলেবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। যেখানে প্রতিদিনই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মেলার ৫০ টি স্টলে জীবনানন্দ দাশের নিজের ও তাকে (কবিকে) নিয়ে লেখা বিভিন্ন ধরনের বই, বাঙ্গালি সংস্কৃতি ও ঐতিহ্যেকে বহন করে এমন খাবার ও পন্য সামগ্রীর সমারোহ ঘটানো হয়েছে। এরআগে মেলা প্রাঙ্গনে কবির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।