সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৪৮
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

বরিশালে ক্ষদ্র মৎস্যজীবী জেলেদের ৭দফা দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট ।। মৎস্য আহরণে নিষেধাজ্ঞার সময় জেলেদেরকে মাসে ৪০ কেজি চালের স্থলে ৬০ কেজি চাল ও নগদ ৫ হাজার টাকা প্রদান, জেলেদের তালিকা হালনাগাদকরন,চাল বিতরন, জেলেদের খাদ্য সহায়তা ও পূর্নবাসন কার্যক্রমে অনিয়ম বন্ধ,স্বচ্ছতা জবাবদিহীতা নিশ্চিতকরন সহ স্বজনপ্রীতি বন্ধ করা এবং টাস্কফোর্স কমিটির নিয়মিত সভা ও মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষে অবৈধ জাল দ্বারা মাছ ধরার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন সহ ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটি ।

মঙ্গলবার (২০) ফেব্রয়ারি সকাল ১০ টায় বরিশাল নগরীর প্রানকেন্দ্র সদররোডে বিশাল মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালিত হয়।

কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসরাইল পন্ডিতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও বাংলাদেশ মৎস্য শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন,শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদ (স্কপ) বরিশাল জেলা সমন্বয়কারী এ্যাড. একে আজাদ,বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ বাবুল মীর,বরিশাল ইমারত শ্রমিক ইউনিয়ন সভাপতি আলম খান সহ বরিশালের বিভিন্ন উপজেলা সহ পিরোজপুর,ঝালকাঠী জেলার ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এসময় কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসলাইল পন্ডিত বলেন, সরকারের বিভিন্ন সময় যেকথা বলা হয় তা সঠিকভাবে পালন করা হয় না।

জেলেদের ৪০ কেজি চাল দেওয়ার কথা থাকা সত্বেও ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানরা আমাদেরকে সঠিকমত না দিয়ে অনেক সময় ৩০ থেকে ৩৫ কেজি চাল দেয়।

অন্যদিকে জেলেদের তালিকায় অনেক ভূয়া জেলেদের নাম রয়েছে আমরা চাই পুনরায় নতুন করে সঠিকভাবে তালিকা করে সত্যিকারের জেলেদের নাম অন্তভূক্ত করার দাবী জানান।
মানববন্ধন সমাবেশ শেষে পরে নগরীতে কয়েকশ মৎস্যজীবী সমন্বয়ে এক মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক দপ্তরের অতিরিক্ত জেলা প্রশাসক মনদ্বীপ ঘড়াই এর হাতে স্মারকলিপি প্রদান করা হয়।