শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কালিগঞ্জের রতনপুরে আওয়ামীলীগের কাউন্সিলর গঠন সম্পন্ন

মাসুদ পারভেজ, বিশেষ প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন করতে রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলর গঠন সম্পন্ন হয়েছে।

বুধবার ২৩ অক্টোবর বিকাল ৪ টায় কদমতলা ফুটবল মাঠে রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কাউন্সিলর গঠনের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শহীদুল ইসলাম এর সঞ্চালনায় এবং রতনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পেয়ার আলী তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদস্য সাতক্ষীরা জর্জ কোর্টের অতিরিক্ত পি.পি এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাষ্টার নরীম আলী মুনসী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম। এসময় আরো ক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা জর্জ কোর্টের এ পি.পি এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল।

মতবিনিময় সভা শেষে তৃনমূল নেতাকর্মীদের মতমতের ভিত্তিতে ও উপস্থিত নেতৃবৃন্দের যাচাই বাছাইয়ের মাধ্যমে উপস্থিত সকলের সামনে ৩১ সদস্য বিশিষ্ট কাউন্সিলর গঠন করে নাম ঘোষনা করা হয়।