বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:৩৫
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৫০

জি এম আবু হাসান, শ্যামনগর:সাতক্ষীরা জেলার শ্যামনগর কালিগঞ্জ রোডের গ্যারেজ বাজারের পাশে বিআরটিসি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল ৮ঃ৩০টার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। সরেজমিনে ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, বিআরটিসি বাসের সেপ ভেঙে যেয়ে চাকা খুলে রাস্তার ডান সাইডের পুকুরে পড়ায় দুর্ঘটনার শিকার হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক বাবলু ৪৫ ঘটনাস্থলেই মারা যান ও চিকিৎসার জন্য শ্যামনগর সদর হাসপাতালে নেয়ার পথে আরো একজন মহিলার মৃত্যু হয়। বিআরটিসি ও মোটরসাইকেলের যাত্রীদের প্রায় সবাই আহত হয়েছেন এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় গ্রাম্য ডাক্তার ও শ্যামনগর সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় আহতরা চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন প্রতিনিধি।