বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:০৫
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

উলিপুরে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি:উলিপুরে‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৪ অক্টোবর দুপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বজরা এলকে আমিন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উক্ত কলেজের অধ্যক্ষ আহসান হাবীব রানা। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, বজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম আমিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইরশাদ-ই হাবীব মোফা, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান আমিন তুমুল, উপজেলা আওয়ামী লীগ নেতা সাইদুল হক বাচ্চু প্রমূখ। এসময় সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।