ডেস্ক রিপোর্ট ।। প্রায় ছয় বছর আগে দুবাই থাকাকালীন সময়ে পরিচয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকার কাছ থেকে হাতিয়ে ১৫ লাখ টাকা। আর বিয়ের কথা বলতেই এড়িয়ে যান প্রেমিক। পরে বাধ্য হয়ে সৌদি প্রবাসী প্রেমিক আরিফের বাড়িতে বিয়ের দাবি নিয়ে ২ দিন ধরে অনশনে বসে আছেন ওই প্রেমিকা এক সন্তানের জননী। তবে তাকে দেখে পালিয়ে যায় প্রেমিক।
ভুক্তভোগী জানায়,প্রায় ছয় বছর আগে দুবাই থাকাকালীন সময়ে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামের মোবারক কাজীর ছেলে আরিফ কাজীর সাথে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রাম এলাকার এমদাদুল হকের মেয়ে মুক্তা আক্তারের (২৬) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। (মুক্তা) বিবাহিত এবং একটি সন্তান আছে জেনেও সম্পর্ক গড়ে তুলে আরিফ। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে আরিফ তার সর্বস্ব কেড়ে নেয়। এমনকি বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়। গত দুই বছর আগে দুবাই থেকে বাংলাদেশে চলে আসে আরিফ। এরপর আবার সৌদি আরব চলে যায়। পরবর্তীতে (মুক্তা) ও দুবাই থেকে এসে সৌদি আরব চলে যায়।
মুক্তা আরও জানান, কিছুদিন পূর্বে জানতে পারি আমাকে কিছু না জানিয়ে বিয়ে করেছে আরিফ। গত শনিবার (১ সেপ্টেম্বর) আমি সৌদি আরব থেকে বাংলাদেশে আসি। এরপর রোববার বিকেল থেকে আরিফের বাড়িতে বিয়ের দাবীতে অনশন শুরু করি। আমাকে দেখা মাত্রই আরিফ বাড়ি থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত আরিফের সাথে যোগাযোগের চেস্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়াও তার পরিবারের কোন সদস্য এব্যাপারে কথা বলতে রাজি হয়নি।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।