শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৫৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

লালমোহনে মেয়ের সামনে বাবাকে হাত-পা বেঁধে নির্যাতন

ডেক্সরিপোর্ট:ভোলার লালমোহনে জসিম নামে এক ব্যক্তিকে তার দুই মেয়ের সামনে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়েছে। পরে এই নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

রবিবার (২৭ অক্টোবর) রাতে অভিযুক্ত কালমা ইউনিয়নের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামি হাসানকে গ্রেফতার করে পুলিশ।

ভিডিওতে দেখা গেছে, উপজেলার ডাওরী বাজারে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা জসিমকে জনসম্মুখে নির্যাতন করা হচ্ছে। সেখানে তার দুই সন্তানও ছিল।

জানা গেছে, জসিমকে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিল হাসান। তিনি প্রস্তাবে রাজি না হলে ডাওরী বাজারে জনসম্মুখে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হাসান।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, ভিডিওটি ২০১৮ সালের। হাসানকে রবিবার রাতে ডাকাতি মামলায় গ্রেফতারের পর এ ভিডিওটি ছাড়া হয়েছে।