শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:২৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার থানায় ৫৫টি আগ্নেয়াস্ত্র জমা

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র থানাগুলোতে লাইসেন্স করা অস্ত্র জমা দেওয়া শুরু হয়েছে।গত তিন দিনে মেট্রোপলিটন এলাকার চারটি থানায় ৫৫টি আগ্নেয়াস্ত্র জমা পড়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার মো. আলী আশরাফ ভূঞা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, বরিশাল জেলা ও মহানগর এলাকায় মোট অস্ত্রের লাইসেন্সধারীর সংখ্যা ৬৬৯ জন। এর মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তি পর্যায়ে ১৯৬টি লাইসেন্স দেয় সরকার। যার মধ্যে রয়েছে পিস্তল, রিভালভার, শটগান, এক নলা ও দোনলা রাইফেল।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, প্রতিদিনই লাইসেন্সধারী মালিকরা অস্ত্র জমা দিচ্ছেন। গত তিন দিনে কোতোয়ালি থানায় মোট ৩৯টি অস্ত্র জমা হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেন জানান, এয়ারপোর্ট থানা এলাকায় মোট ১৪ জনের অস্ত্রের লাইসেন্স রয়েছে। এর মধ্যে ১০ জন তাদের অস্ত্র জমা দিয়েছেন। যারা অস্ত্র জমা দিচ্ছেন আমরা তাদের জমাদানের একটি রসিদ দিচ্ছি।
বন্দর থানার ওসি বিপ্লব মিস্ত্রী বলেন, দুজন অস্ত্র জমা দিয়েছেন। আরও যারা আছেন তারা নির্ধারিত সময়ের মধ্যেই জমা দেবেন বলে জানিয়েছেন।