বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৫২
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

কুমিল্লা হাইওয়ে সার্কেলের সকল থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি মীর মোদ্‌দাছ্ছের হোসেন

ডেস্ক রিপোর্ট ।। কুমিল্লা হাইওয়ে সার্কেলের সকল থানা পরিদর্শন করেছেন এডিশনাল ডিআইজি মীর মোদ্‌দাছ্ছের হোসেন

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১০টায় কুমিল্লা সার্কিট হাউস হতে লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পরিদর্শনের উদ্দেশ্যে রওনা করেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এডিশনাল ডিআইজি অপারেশনস (পূর্ব বিভাগ) মীর মোদ্‌দাছ্ছের হোসেন।

তিনি এ সময় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের লাকসাম ক্রসিং হাইওয়ে থানা, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা, ফাজিলপুর হাইওয়ে থানা, মহিপাল হাইওয়ে থানা ও মিয়াবাজার হাইওয়ে থানা পরিদর্শন করেন। তিনি গত ২ দিনে কুমিল্লা হাইওয়ে সার্কেলের সকল থানা অর্থাৎ ১০টি থানা পরিদর্শন করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট সকল থানার অফিসার, ফোর্স এবং স্থানীয় জনগণের সাথে মতবিনিময় পূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম, কুমিল্লা হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বৃন্দ এবং অন্যান্য সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স।