শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কালিগঞ্জের কৃষ্ণনগর আওয়ামী লীগের কাউন্সিলর গঠন সম্পন্ন

মাসুদ পারভেজঃবাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন করতে কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলর গঠন সম্পন্ন হয়েছে।

২৮ অক্টোবর সোমবার বিকাল ৪ টায় মাহমু‌দিয়া দা‌খিল মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কাউন্সিলর গঠনের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সস্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোস্তফা ক‌বিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নুর আহ‌ম্মেদ সুরুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, সস্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদস্য সাতক্ষীরা জর্জ কোর্টের অতিরিক্ত পি.পি এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু,

স‌ন্মেলন প্রস্তুত ক‌মি‌টির সদস্য স‌চিব সজল মুখার্জী,সস্মেলন প্রস্তুত কমিটির যুগ্ন আহবায়ক ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, ডিএম সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাষ্টার নরীম আলী মুনসী, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম,স‌ন্মেলন প্রস্তুত ক‌মি‌টির সদস্য ইউপি চেয়ারম্যান আশরাফুল হো‌সেন খোকন, মাস্টার অমল কুমার ঘোষ,কুশ‌লিয়া ইউপির সা‌বেক চেয়ারম্যান শেখ মে‌হেদী হাসান সুমন।

মতবিনিময় সভা শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদকদের নি‌য়ে ২০জন কে কাউন্সিলর করার সিদ্ধান্ত গৃহীত হয়। বাকি ১১জন কে পরবর্তিতে সকলের সমন্বয়ের ভিত্তিতে কাউন্সিলর করা হবে।