শনিবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:২৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ভোলায় গৃহবধূকে ধর্ষণকারী ছাত্রলীগ নেতা নজরুল গ্রেপ্তার

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:ভোলার দূর্গম এলাকা চরে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় সাকুচিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর থেকে আমরা ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে অভিযান শুরু করি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত শনিবার (২৬ অক্টোবর) ওই গৃহবধ‚ তার আড়াই বছরের শিশুকে নিয়ে মনপুরা যাওয়ার জন্য চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে আসেন। তিনি ঘাটে এসে দেখেন মনপুরাগামী লঞ্চটি ছেড়ে গেছে। নিরুপায় হয়ে তিনি ওই রুটে নিয়মিত যাত্রী পারাপারকারী একটি স্পিডবোটে চড়েন। এ সময় বোটে আরও ২ যাত্রী ছিলেন। পথিমধ্যে জনতার খালপাড় এলাকা থেকে আরও ২ যাত্রী ওঠে। পরে বোটটি মনপুরার উদ্দেশে কিছুক্ষণ চলার পর একপর্যায়ে ৪যাত্রী মিলে জোরপ‚র্বক স্পিডবোটটি মনপুরার চরপিয়ালে এলাকায় থামিয়ে নির্জন বাগানে ওই গৃহবধূকে নিয়ে ৪
যুবক ধর্ষণ করে।

বিষয়টি স্পিডবোটের মালিক সাকুচিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি নজরুলকে জানালে তিনি অপর একটি স্পিডবোটে চড়ে চরপিয়াল আসেন। নজরুল এসে ওই চার ধর্ষককে মারধর করেন এবং তাদের কাছে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নেন। এরপর নজরুল ওই গৃহবধূকে আবার চরের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। নজরুল ধর্ষণের ঘটনা ভিডিও করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেন। কাউকে কিছু বললে ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ারও হুমকি দেন তিনি।

এ ঘটনাটি চরের বাতাইন্নারা (মহিষের রাখালরা) দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। পরে তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় চরপিয়াল থেকে ওই গৃহবধ‚কে উদ্ধার করে স্পিডবোটযোগে মনপুরায় নিয়ে আসেন। এ ঘটনায় শনিবার রাতেই ওই গৃহবধূ মনপুরা থানায় সাকুচিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম সহ ৬ জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।