ডেস্ক রিপোর্ট ।। বার আউলিয়া ও ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পরিদর্শন করেছেন অ্যাডিশনাল আইজিপি মোঃ দেলোয়ার হোসেন মিঞা
মঙ্গলবার ২৯ অক্টোবর বিকাল ৩ টায় বার আউলিয়া হাইওয়ে থানা এবং বুধবার ৩০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭ টায় ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজিপি মোঃ দেলোয়ার হোসেন মিঞা।

এসময়ে বার আউলিয়া হাইওয়ে থানায় তিনি কুমিল্লা রিজিয়নের ২২ হাইওয়ে থানার অফিসার ইনচার্জবৃন্দ ও উর্ধ্বতন কর্মকতাদের নিয়ে এক মতবিনিময় সভা করেন। এসময় তিনি ঢাকা-চট্রগ্রাম জাতীয় মহাসড়কসহ অন্যান্য আঞ্চলিক মহাসড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ, যানযট নিরসনে করনীয় সংক্রান্তে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তিনি ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পরিদর্শন করেন এবং পুলিশ অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি ফোর্সের সার্বিক কল্যাণ সমূহ অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। এসময়ে হাইওয়ে পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি আরও বলেন, হাইওয়ে পুলিশের উপর অর্পিত দায়িত্ব সমূহ আমাদেরকে অত্যন্ত আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সাথে প্রতিপালন করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ পূর্ব বিভাগের অ্যাডিশনাল ডিআইজি মীর মোদ্দাছ্ছের হোসেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম, এএসপি (স্টাফ অফিসার) হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স শাহেদ ফেরদৌস, কুমিল্লা হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার, কুমিল্লা রিজিয়নের ২২ থানার অফিসার ইনচার্জ বৃন্দ এবং অন্যান্য সকল পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।