রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:৪৩
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

আমতলীতে হাঁসের খামারে আগুন

ডেক্সরিপোর্ট:বরগুনা জেলার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের নাইয়াপাড়া গ্রামে মজুমদার হাঁসের খামারে মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে খামার ও চার শতাধিক হাঁসের বাচ্চা পুড়ে মারা গেছে।

প্রাণে রক্ষা পেয়েছে আট শতাধিক হাঁসের বাচ্চা ও তত্বাবধায়ক রিগেন মজুমদার ও তার দুই শিশুপুত্র হৃদয় ও জয়ন্ত।এ ঘটনায় গতকাল বুধবার আমতলী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের নাইয়াপাড়া গ্রামের সুদীপ্ত মজুমদার গত দেড় মাস পূর্বে হাঁসের খামার স্থাপন করেন। খামারে এক হাজার দুই’শ হাঁসের বাচ্চা লালন পালনের জন্য ওঠান। খামার দেখাশোনা করেন মালিক সুদীপ্ত মজুমদারের ভাইয়ের ছেলে রিগেন মজুমদার।

মঙ্গলবার রাতে খামারের তত্তাবধায়ক রিগেন মজুমদার ও তার দুই শিশুপুত্র হৃদয় ও জয়ন্ত ঘুমিয়েছিলেন। গভীর রাতে খামারের দুর্বৃত্ত¡রা আগুন ধরিয়ে দেয়। আগুনের তাপে রিগেনের ঘুম ভেঙে যায়। পরে তার ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের লেলিহান শিখায় খামারের ত্রিপলের প্রাচীর, বাচ্চা রাখার খাঁচা ও চার শতাধিক হাঁসের বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় খামার মালিকের মেজ ভাই নিরাঞ্জন মজুমদার গতকাল বুধবার আমতলী থানায় সাধারণ ডায়েরি করেছেন।

খামার মালিক সুদীপ্ত মজুমদার বলেন, আমার খামারের ক্ষতি সাধনের জন্য দুর্বৃত্তরা এ কাজটি করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।