রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:২৫
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশালে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের ৩০ হাজার টাকা জরিমানা, ২ জনের জেল

ডেক্সরিপোর্ট: বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুই প্রতিষ্ঠানের মালিক ও ম্যানেজারকে ৩ মাস করে কারাদন্ড প্রদান দেয়া হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৩ টার দিকে অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ও বরিশাল অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শাহ সোয়াইব মিয়া। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোতয়ালী মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা।

জানা গেছে, নগরীর রূপাতলী বাস স্ট্যান্ড এলাকার ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নোংরা পরিবেশে মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ উল্লেখ না থাকা ও নষ্ট মিষ্টি ও দধি বিক্রির করার অপরাধে মামনি মিষ্টান্ন ভান্ডারের মালিক মধুসূদন ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা। সাতক্ষীরা মিষ্টান্ন ভান্ডারের মালিক গকুল ঘোষকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড। অপরদিকে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের ম্যানেজার রবিন দাসকে ২০ হাজার টাকা জরিমানা একই সাথে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।