মাসুদ পারভেজ কালিগঞ্জ:সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান(পিপিএম বার)বলেছেন,একজন ভালো শিক্ষার্থীর ইচ্ছা শক্তিই যথেষ্ট, লেখা পড়ায় ভালো রেজাল্ট করে তার জীবনের চলার পথ সুগম করতে পারে। আমি ছাত্র জীবনে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগীতা অংশ গ্রহন করেছে। আমাদের মাননীয় প্রধান মন্ত্রী তার নেতৃত্বে দেশের উন্নয়ন সার্ধিত হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে জয়ী হয়েছি। মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস রাখতে হবে।
তিনি আরও বলেন আমাদের ইতিবাচক চিন্তা করতে হবে। একজন ভালো বিতার্কিক হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে লেখা পড়ার পাশাপাশি চর্চা রাখতে হবে। তিনি বলেন জীবনে লেখা পড়া শিখে প্রতিষ্ঠিত হতে হলে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না জেগে স্বপ্ন দেখতে হবে। আমি পাঁচ বছরের জন্য কষ্ট করে বাকী ৭০ বছর ভালো থাকার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। বাল্য বিবাহ প্রতিরোধে সকল কে এগিয়ে আসতে হবে, পাশাপাশি মাদক সহ যে কোন অপরাধ নিমূলে ইতিবাচক কাজে পুলিশ কে সহায়তা করতে হবে।
কালিগঞ্জ উপজেলার নলতা অডিটরিয়ামে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।“গুজব নয় যুক্তি নির্ভর প্রজন্ম গড়ি এই শ্লোগান কে সামনে রেখে অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল কার্যালয় ও কালিগঞ্জ থানার আয়োজনে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগীতা ২০১৯ ফাইনালে নলতা মাধ্যমিক বিদ্যালয় চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বিতর্ক প্রতিযোগীতায় বিষয় ছিল বাল্য বিবাহ রোধে আইনের কঠোর প্রয়োগেই যথেষ্ট। এর পক্ষে নলতা মাধ্যমিক বিদ্যালয় ও বিপক্ষে সরকারী কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।
বিতর্ক প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুমুকার দাশ বাচ্চুর সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, বিতর্ক প্রতিযোগীতায় মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু, বিচারক ছিলেন সহকারী পুলিশ সুপার (প্রবি) রাকিবুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ আবুল কালাম আজাদ, বক্তব্য রাখেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, সরকারী কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন প্রমূখ।
বিতর্ক প্রতিযোগীতায় নলতা মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা ফাতেমা তুজ জোহরা, ১ম বক্তা আবু রায়হান, ২য় বক্তা সাবিকুন নাহার উর্মি, সরকারী কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেয়া সরকার, ১ম বক্তা আফরিন সুলতানা, ২য় বক্তা শারমিন আহমেদ, প্রতিযোগীতায় ৭৭ নম্বর পেয়ে ১ম স্থান অধিকার করে নলতা মাধ্যমিক বিদ্যালয়। সরকারী কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ৬৬.৫ নম্বর পেয়ে ২য় স্থান লাভ করে। বিতর্ক প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় সরকারী কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শারমিন আহমেদ।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।