বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, দুপুর ২:৫৪
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বরিশালে সরকারী তালিকায় নারী মৎস্যজীবীদের অন্তর্ভুক্তির জন্য এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর উদ্যোগে সরকারী তালিকায় নারী মৎস্যজীবীদের অন্তর্ভুক্তির জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাথে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারী) সকাল ১১ টায় বরিশাল নগরীর সিএন্ড বি রোডস্থ সেইন্ট বাংলাদেশ এর ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান। বিশেষ অতিথি ছিলেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা,বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক,বীর প্রতীক,বরিশাল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সাল জামিল। উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার আমির খসরু গাজী।

সভায় সভাপতিত্ব করেন সেইন্ট বাংলাদেশ এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, মো: বেলায়েত হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন,প্রকল্প সমন্বয়ক সিরাজুল ইসলাম।

সভায়,নারী জেলেদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশ মৎস্য আইন, ১৯৮৩ এবং সংশোধনীসমূহ, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মহিলা ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০, বাংলাদেশ শ্রম আইন (সংসোধিত) ২০১৮, বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ এর বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয় এবং নারী জেলেদের কল্যান, সুরক্ষা এবং অন্তর্ভূক্তির জন্য কতিপয় সুপারিশ করা হয়।

এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী অফিস, উপজেলা সমাজসেবা কার্যালয়, এনজি কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিভিল সোসাইটির ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।