সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৫৫
শিরোনাম :
নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত

বানারীপাড়ায় বাল্যবিবাহ ঠেকাতে মোবাইল কোর্ট অভিযান

ডেক্সরিপোর্ট:বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় শুক্রবার ০১ নভেম্বর বানারীপাড়া উপজেলার উত্তরপাড় বাজারের মন্নান মৃধার মাঠে আজ জাকি (১৫) নামক এক বালিকার বাল্যবিবাহ রোধ করা হয়েছে।

বাল্যবিবাহের দায়ে কনের বাবা জামাল সরদারকে ১ মাস এবং কনের ভাই রহিম সরদারকে ১৪ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বানারীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ আবদুল্লাহ সাদীদ।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন উপস্থিত ছিলেন। বানারীপাড়া থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ আবদুল্লা সাদীদ বলেন, বানারীপাড়া উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।