সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৮
শিরোনাম :
নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত

কালিগঞ্জে উপজেলা পর্যায়ে বিজয় ফুল প্রতিযাগীতা

মাসুদ পারভেজ:দেশপ্রেমে ছোট ছোট সোনামনিদের জাগ্রত করা ও মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে বিজয় ফুল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিক্ষা অফিসের সহযোগীতায় উপজেলা পর্যায়ে বিজয়ফুল তৈরী, গল্প ও কবিতা, রচনা, কবিতা আবৃতি, চিত্রাংকন, একক অভিনয়, দলগত দেশত্ববোধক গান ও জাতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩১ অক্টোবর উপজেলা অডিটরিয়ামে মাধ্যমিক স্কুল, কলেজ, ও মাদ্রাসা পর্যায়ে প্রতিযোগীতা এবং উপজেলা অফিসার্স ক্লাবে প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ের বিজয়ফুল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মে হক রাসেল, উপজেলা শিক্ষা অফিসার সামছুন্নাহার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজু রহমান, সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, সহকারী শিক্ষা অফিসার মোস্তফাজিুর রহমান সহ অন্যান্য শিক্ষা অফিসাররা অনুষ্ঠানের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন। দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দ্বাদশ শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত বিজয় ফুট প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিচারক ছিলেন অধ্যাপক গাজী আজিজুর রহমান, এ্যাডঃ জাফরুল ইব্রাহীম, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, সহকারী প্রোগ্রাম অফিসার শহিদুজ্জামান, সার্বিক সহযোগীতায় ছিলেন উপজেলা শিক্ষা অফিসের সাব্বির আহমেদ, প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষক অভিভাবকরা উপস্থিত ছিলেন।