মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪৩
শিরোনাম :
নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান

ফুলবাড়ীতে জে ডি সি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২২ পরীর্ক্ষাথী

মো:মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,প্রতিনিধি:কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদ্রাসা শিক্ষা বোডের অধীনে শনিবার থেকে শুরু হয়েছে জে ডি সি পরীক্ষা।

এবারে উপজেলার ১৯ টি মাদ্রাসার মোট ৬৬২ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা।তবে প্রথম দিনের পরীক্ষায় বিভিন্ন মাদ্রাসার মোট ২২ জন পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে উপস্হিত হয়নি।২২ জন অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্য রয়েছে ১৩ জন ছাত্র ও ৯ জন ছাত্রী।শাহ বাজার আবুল হোসেন সিনিয়র (ফাজিল) মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব জনাব আবুল কাশেম সরকার পরীক্ষার্থীদের অনুপস্হিত থাকার সত্যতা নিশ্চিত করে বলেন,পরীক্ষার্থী অনুপস্হিত থাকার কারন খতিয়ে দেখা হবে।

পরীক্ষা কেন্দ্রটিতে সুষ্ঠু ও সুন্দর ভাবেই সম্পন্ন হয়েছে প্রথম দিনের কোরআন মাজীদ বিষয়ের পরীক্ষা।আজকের পরীক্ষায় কোন পরীক্ষার্থী বা কেন্দ্র পরীদর্শকের বহিস্কার হওয়ার ঘটনা ঘটে নি।

পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেটগন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।তাছাড়া যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্হা জোরদার ছিল।