বৃহস্পতিবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:৫৪
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

বরিশালে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে কাবাডি প্রতিযোগিতা পুরস্কার বিতরণ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কাবাডি প্রতিযোগিতা পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওবায়দুল্লাহ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ও গৌরনদী আগৈলঝাড়া মেহেন্দিগঞ্জের যুব উন্নয়ন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম।

কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাবুগঞ্জ উপজেলা ও রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে মেহেন্দিগঞ্জ উপজেলা। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।