রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, সকাল ৯:১৪
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

ক্রেডিট নিয়ে রাজনীতি জুলাই অভ্যুত্থানে শহিদদের অসম্মানের শামিল

ডেস্ক রিপোর্ট ।। ক্রেডিট নিয়ে রাজনীতি জুলাই অভ্যুত্থানে শহিদদের অসম্মান করার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

রোববার এক ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেছেন তিনি।

স্ট্যাটাসে জাহিদুল ইসলাম বলেন, ‘এই আন্দোলনে একক কোনো মাস্টারমাইন্ড ছিল না। অনেকের মত ও পরামর্শ একসঙ্গে করেই পলিসি নির্ধারণ করা হয়েছিল, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যারা আপামর সাধারণ মানুষের আন্দোলনকে একমাত্র নিজেদের বলে উপস্থাপন করে, অন্যদের ইগনোর করে, তারা বোকা ছাড়া কিছুই না। জুলাই ছিল জালেমের বিপক্ষে সব মজলুমের সম্মিলিত প্রয়াস।’

শিবির সভাপতি বলেন, ‘সত্য ইতিহাস জানা জরুরি। তবে যারা ক্রেডিট ভাগাভাগি নিয়ে জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছেন, তৃতীয় পক্ষকে সুযোগ করে দিচ্ছেন, ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না।’

তিনি আরও বলেন, ‘শহিদের রক্তমাখা নিথর দেহ কিংবা আহতদের নির্মম দৃশ্য এত তাড়াতাড়ি ভুলে গেলে কীভাবে হয়। ক্ষমতায় আছেন কিংবা যাবেন সমস্যা নেই, কিন্তু ক্রেডিটের রাজনীতি বন্ধ করুন। শহিদ পরিবারের মানসিক অবস্থা উপলব্ধি করুন। ক্ষমতার দাপটে স্বজনপ্রীতি, দুর্নীতি ও লুটপাট বন্ধ করুন। ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন। রাষ্ট্রের সমস্যা আইডেন্টিফাই করে প্রায়োরিটি বেইজড সমাধানের উদ্যোগ নিন। জুলাই স্পিরিটকে ধারণ করুন।’