রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, দুপুর ১:৫৫
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

বরিশালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল নারীদের মাঝে সম্নাননা স্মারক প্রদান

ডেস্ক রিপোর্ট ।। “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট-বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত কমব্যাট জেন্ডার বেইজড ভায়োলেন্স প্রকল্পের উদ্যোগে তিনজন সফল নারীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় এডুকো বাংলাদেশ এর আর্থিক এবং কারিগরি সহযোগিতায় বরিশাল সদর উপজেলার আমানতগঞ্জ উকিল বাড়ি কলোনীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন এবং ৩ জন সফল নারীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সমাজসেবিকা ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেইন্ট-বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির। এছাড়াও উপস্থিত ছিলেন কমব্যাট জিবিভি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোসা: হাসিনা পারভিন, কমিউনিটি ফেসিলিটেটর অলিউল ইসলাম এবং ভলান্টিয়ার উম্মে কুলসুম ইভা। সেইন্ট-বাংলাদেশ এর কমব্যাট জেন্ডার বেইজড ভায়োলেন্স প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোসা: হাসিনা পারভিন উপস্থিত সকলের মাঝে আন্তর্জাতিক নারী দিবস এর গুরুত্ব তুলে ধরেন এবং কোন নারী নির্যাতিত হলে সরকারের কোন কোন দপ্তরে যোগাযোগ করলে কি কি সুবিধা পাওয়া যাবে সেই বিষয়ে আলোকপাত করেন।

প্রধান অতিথি সেইন্ট-বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির বলেন, প্রতিটি পরিবার নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতন থাকবো এবং পরিবারের নারী পুরুষ সবাইকে সম্মান করবো, নারী অধিকার রক্ষায় সচেতন থাকবো। এই দিনটির উদ্দেশ্য হল নারীর অধিকার, সম্মান ও মর্যাদার বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য। তিনি ৩ জন সফল নারী হালিমা বেগম, দুলুফা বেগম এবং রোজিনা বেগম উপস্থিত সকলের সামনে তাদের নিজ নিজ জীবন সংগ্রামের কথা তুলে ধরেন। পরে তাদের বক্তব্য শেষে ০৩ জন সফল নারীদের মাঝে প্রধান অতিথি সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় অনুষ্ঠানে স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।