শনিবার, ১৩ই মার্চ, ২০২৬ ইং, রাত ৪:৪৩
শিরোনাম :
মোজতবা খামেনি আহত তবে ভালো আছেন: ইরান ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনে ভোগান্তিহীন ঈদযাত্রা শুরু মারধর ও লুটপাটের মামলায় বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সি কারাগারে ১৩৯ কার্টন খেজুরের হিসাব দিলেন মাসুদ সাঈদী সুস্থ ও নিরাপদ আছেন‘মোজতবা খামেনি’ যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা গায়েব বরিশালে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছে পুলিশ রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির বাবা-মা, স্ত্রীসহ ৮ জনকে হত্যা কোন মুসলমান কোরআনের বিধান ছাড়া অন্য কোন বিধানকে বিশ্বাস করতে পারেনা : গোলাম পরওয়ার

ইনু-মেনন-আনিসুল-দীপু মনি-সাদেক খান রিমান্ডে

ডেস্ক রিপোর্ট ।। সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, দীপু মনি ও সাবেক সংসদ সদস্য সাদেক খানের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

ইনু-মেনন-দীপু মনির ৪ দিনের রিমান্ড : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে ওবায়দুল ইসলাম গুলিতে নিহতের মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দীপু মনিকে চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত।বুধবার তাদের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তাদের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে পিটিশন জমা দেন। তবে আইনজীবীরা শুনানি করেননি। পরে আদালত তাদের চারদিনের রিমান্ডের আদেশ দেন।

মামলায় অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট বিকাল ৫টার দিকে যাত্রাবাড়ির কাজলা পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতারাসহ ১৪ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে হাজার হাজার জনতার ওপর গুলি চালায়। এতে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৫৮ জনকে আসামি করে মামলা করেন স্বজন মো. আলী।

আনিসুল হকের তিনদিনের রিমান্ড : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে মোহাম্মদপুরের বসিলা এলাকায় মো. সুজন নামের এক ব্যক্তি গুলিতে নিহতের মামলায় আনিসুল হকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্ত সংস্থা অ্যান্ট্রি টেররিজম ইউনিট তার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।শুনানি শেষে আদালত তার তিনদিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে মো. সুজন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

সাদেক খানেরও তিনদিনের রিমান্ড : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের বসিলায় মিরাজুল ইসলাম অর্ণব নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম তার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তবে সাদেক খানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

তিনি কিছু বলবেন কি না জানতে চান আদালত। তখন সাদেক খান, ‘আমি ওইখানে ছিলাম না। আর গুলি পাবো কোথায়।’এ সময় তাকে থামিয়ে দেন এক আইনজীবী। তখন তিনি বলেন, ‘আমাকে তো আদালত বলতে বলেছেন।’

পরে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় গত ১৯ জুলাই অংশ নেন মিরাজুল ইসলাম অর্ণব। পরে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।