মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৪০
শিরোনাম :
রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট

নেতানিয়াহুর ছবিতে পেটানোর খবর ইসরাইলের গণমাধ্যমে

অনলাইন ডেস্ক ।। গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় শনিবার ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। এ খবর প্রকাশিত হয়েছে ইসরাইলের গণমাধ্যম টাইমস অব ইসরাইলে। এতে বলা হয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে অনেককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে পেটাতে দেখা যায়।

এপির বরাত দিয়ে প্রতিবেদনটি করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। এতে প্রায় এক লাখ মানুষ অংশগ্রহণ করেন। তারা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ স্লোগান দেন।

ট্রাম্প ও মোদি ইসরাইলকে সমর্থন জানানোয় এমনটা করা হয়েছে। এ ছাড়া বিক্ষোভকারীরা প্রতীকী কফিন এবং সাদা কাপড়ে মোড়ানো শিশুদের প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইসলামিক বিভিন্ন গ্রুপ এবং দল এই র্যালিতে সংহতি জানিয়েছে।

শেষে বলা হয়েছে, বাংলাদেশ ১৭ কোটি মানুষের একটি মুসলিম প্রধান দেশ। ইসরাইলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং তারা অফিসিয়ালি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে।