শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে বাজারের ব্যাগে নবজাতকের লাশ

শামীম আহমেদ:রাস্তার পাশে পড়ে থাকা একটি বাজারের ব্যাগ মুখে নিয়ে টানাচেহড়া করছিল একটি কুকুর। সাধারণ পথচারীদের ধারানা ছিলো কোন বাসাবাড়ি থেকে হয়তো বা ব্যাগে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে। কিন্তু একটু সামনে এগোতেই কুকুরের টানা হেচড়ায় ব্যাগ থেকে বেরিয়ে আসে নবজাতকের মৃতদেহ। তখন কুকুরটিকে ধাওয়া করে মৃতদেহটি রক্ষা করে পথচারীরা।

সোমবার সকালে নগরীর নথুল্লাবাদ এলাকাধীন জিয়াসড়কে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ নবজাতকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অনুমানিক একদিন বয়সের ওই নবজাতকের মৃতদেহ কেউ বাজারের ব্যাগের মধ্যে ভরে জিয়াসড়কের রাস্তার পাশে ফেলে গেছে। যা কুকুর টানা হেচড়া করছিলো।

তিনি আরও জানান, কে বা কারা নবজাতকের মরদেহটি ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।