বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৩৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

পটুয়াখালীতে বসতঘরসহ ১৯টি ব্যবসা-প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

ডেক্সরিপোর্ট:পটুয়াখালী জেলার গলচিপায় অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়িসহ ১৯টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে গেছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার আমখোলা এলাকার বাদুরা বাজারে এই ঘটনা ঘটে।

আমতলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রেজোয়ান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা বাজারে দুপুরে গকুল ইলেকট্রনিক্স নামের দোকানে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগলে মুহূর্তেই পাশের দোকান ও বাসাবাড়িতে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি ও বরগুনা জেলার আমতলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বিকাল ৫টার দিকে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে ৩টি বসতঘর ও ১৬টি ব্যাবসায় প্রতিষ্ঠান পুড়ে গেছে।