বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:১৭
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ফুলবাড়ীতে বাসক পাতা সংগ্রহের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মো:মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,প্রতিনিধিঃকুড়িগ্রামের ফুলবাড়ীতে “দারিদ্র্য বিমোচনে পরিত্যক্ত জমিতে বাসক চারা রোপন প্রকল্প”এর আওতায় লাগানো বাসক গাছ থেকে পাতা সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকাল ৪ টায় উপজেলার দাসিয়ার ছড়ায় বাসক পাতা সংগ্রহের প্রথম আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোছাঃ সুলতানা পারভিন জেলা প্রশাসক,কুড়িগ্রাম।

বিশেষ অতিথি ছিলেন মোছাঃ জিলুফা সুলতানা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রাম,গোলাম রব্বানি সরকার চেয়ারম্যান,উপজেলা পরিষদ, ফুলবাড়ী।অনুষ্ঠানটিতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মোছাঃ মাছুমা আরেফিন, উপজেলা নির্বাহী অফিসার, ফুলবাড়ী।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সাথে ইউনিয়ন পরিষদও স্বপ্ন প্রকল্পের সুবিধাভোগিদের মাঝে সম্পাদিত চুক্তিপত্র হস্তান্তর করেন জেলা প্রশাসক । এ সময় তিনি বলেন, বাসক একটি উপকারী গাছ, সঠিকভাবে পরিচর্যা করলে এর মাধ্যমেও দারিদ্র বিমোচন সম্ভব।আজকে বাসকের প্রথম পাতা সংগ্রহ করতে পেরে আমি আনন্দিত। জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন উপজেলা প্রশাসনের ব্যবস্হাপনায় ইউনিয়ন পরিষদও স্বপ্ন প্রকল্পের সার্বিকতত্ত্বাবধানে দাসিয়ার ছড়ায় প্রায় ২২ কিলোমিটার রাস্তার পরিত্যক্ত জায়গায় ২০১৮ সালের ৩০ অক্টোবর ২৫ হাজার ৫ শত টি বাসক চারা রোপন করা হয়।মাত্র ১ বছরে বাসক গাছ থেকে পাতা সংগ্রহ করতে পেরে আমরা আনন্দিত।