বৃহস্পতিবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:২৬
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

লোহিত সাগরে হুথিদের সশস্ত্র হামলায় ইসরায়েলগামী জাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক ।। ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে, লোহিত সাগরে একটি জাহাজে হামলা চালিয়েছে যার গন্তব্য ছিল ইসরায়েল অধিকৃত বন্দরে। ইয়েমেনি বাহিনীর ভাষ্যমতে, ‘ম্যাজিক সিজ’ নামের ওই জাহাজ এখন পানিতে ডুবে যাওয়ার পথে।

সোমবার (৭ জুলাই) দ্বিতীয় বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানায়, তারা ‘ম্যাজিক সিজ’ জাহাজে হামলা চালিয়েছে। এ সময় ২টি ড্রোনবোট, ৫টি ব্যালিস্টিক ও গাইডেড ক্ষেপণাস্ত্র ও ৩টি আকাশচালিত ড্রোন ব্যবহার করা হয়েছে। খবর মেহের নিউজের।

বিবৃতিতে বলা হয়, ‘শত্রুদেশ ইসরায়েলের জাহাজ চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় এবং দখলদার বন্দরগুলোতে প্রবেশের চেষ্টা করায় জাহাজটিকে লক্ষ্য করে সমুদ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনী একযোগে হামলা চালিয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘নিপীড়িত ফিলিস্তিনি জনগণ ও তাদের সাহসী প্রতিরোধযোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে।’

ইয়েমেনি বাহিনীর দাবি অনুযায়ী, জাহাজটিকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা সে সব সতর্কতা অগ্রাহ্য করে এগিয়ে যায়। এরপর সরাসরি হামলা চালানো হয়, এবং জাহাজে পানি ঢুকে পড়ায় এটি এখন প্রায় ডুবে যাওয়ার পথে। তবে, মানবিক দিক বিবেচনায় জাহাজের ক্রুদের নিরাপদে চলে যেতে দেয়া হয়েছে, বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।