শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভোলায় ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় প্রস্তুত ১৩ হাজার স্বেচ্ছাসেবী

কামরুজ্জামান শাহীন,ভোলা:ভোলায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। বুলবুল মোকাবিলায় জেলার ৬৬৮টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে ৯২টি মেডিকেল টিম।

এছাড়াও জেলা সদরসহ ৭ উপজেলায় ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক করতে উপকূলে চলছে রেড ক্রিসেন্ট ও সিপিপি ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রচারণা।

শুক্রবার (৮ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে ঘূর্ণিঝড় মোকাবিলা বিষয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ১৩ হাজার স্বেচ্ছাসেবীকে। মজুদ রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী।

ভোলা সিপিপির উপ-পরিচালক মো. সাহাবুদ্দিন জানান, ঘূর্ণিঝড়ের বিষয়ে মানুষকে জানাতে সিপিপি ও রেডক্রিসেন্ট কর্মীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। সিপিপির ১০ হাজার ২০০ স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ভোলায় এখনো ৭ নম্বর সতর্কতা সংকেত চলছে। ঝড়টি কোন দিকে আঘাত হানবে তা এখনো ঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ভোলা জেলা ঝুকিপূর্ণ।

এ দিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গত রাত থেকে জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল সন্ধার পর থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। পুরো জেলা মেঘাচ্ছন্ন।