বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:১১
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

দুমকিতে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু

মো: রাকিবুল হাসান,দুমকি উপজেলা প্রতিনিধি ।। “পীরতলা খাল এ উপজেলার প্রাণ। আজ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন, তবে এই খাল কখনো ময়লার ভাগার হয়ে যেত না।”

মঙ্গলবার বিকেলে শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন মঞ্চে এ মন্তব্য করেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।

স্থানীয় গোলাম সারোয়ার হাফিজিয়া মাদ্রাসার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবির খান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাওলানা মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, মো. রুহুল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিন্টু, আবদুস ছালাম মৃধা, যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুল আলম মৃধা ও শ্রমিক দলের সদস্য সচিব মো. ফারুক হোসেন মৃধা।

বক্তাদের দাবি, বিএনপিকে শক্ত ভিত গড়তে হলে তৃণমূলেই সংগঠনকে মজবুত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের নবায়নের মাধ্যমে দলকে আরও সংগঠিত করার কাজ চলছে।
তাঁরা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জনগণের অংশগ্রহণই হবে বিএনপির সবচেয়ে বড় শক্তি।”