মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, সকাল ১০:২৪
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

বানারীপাড়ায় ভয়াবহ ভুমিকম্পে নদীগর্ভে বিলীন বসতঘর

সুমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি ।। দেশব্যাপী ভয়াবহ ভুমিকম্পের প্রভাবে বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে নদীগর্ভে বিলীন হয়ে গেছে জায়গা-জমি ও বসতঘর। সরেজমিনে গিয়ে জানা যায়, বানারীপাড়া সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে উত্তর নাজিরপুর গ্রামের ধানহাটখোলা সংলগ্ন মোঃ আবুবকর ঘরামির বসতঘর ও কয়েক শতক জায়গা সহ বেশ কিছু গাছপালা নদীতে নেমে গেছে।

২১ নভেম্বর শুক্রবার সমস্ত বাংলাদেশে সকাল ১০ ৩৯ মিনিটে ভুমিকম্প অনুভুত হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭ (৫.৭)। এটি একটি মাঝারি শ্রেণির ভূমিকম্প।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল ২৬ সেকেন্ড। ঘটনার পর দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ভুমিকম্প আঘাত হানার পরক্ষণেই বানারীপাড়া নদীর পশ্চিম পাড়ে দাঁড়িয়ে থাকা বসত ঘরটি হঠাৎ করে নদীতে তলিয়ে যায় বলে জানান স্থানীয় বাসিন্দারা। আবুবকর ঘরামির বসতঘর ও জায়গা নদীতে তলিয়ে যাওয়ায় সর্বস্ব হারিয়ে তিনি এবং তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছেন।

মোঃ আবুবকর ঘরামি জানান, আমাদের মাথা গোঁজার ঠাই সর্বশেষ আশ্রয়স্থলটুকুও ভুমিকম্পে কারনে নদীতে চলে গেছে। পরিবার পরিজন নিয়ে কিভাবে আমরা জীবন যাপন করবো। জায়গাজমি, বসতঘর হারিয়ে আজ আমরা সহায়-সম্বলহীন।

দেশের বিভিন্ন অঞ্চল গাজীপুর, চাঁদপুর, মাদারীপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার ও সাতক্ষীরা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।