শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

স্বরুপকাঠির একমাত্র খেয়াঘাট যেখানে আজ-ও দুই টাকায় পারাপার হয় নৌকা

সুৃমন দেবনাথ, বানারীপাড়া প্রতিনিধি ।। পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলার কৌরিখাড়া খেয়াঘাটটি দুই টাকায় নৌকা পারাপারের জন্য পরিচিত। এটি অত্র উপজেলার একটি ঐতিহাসিক স্থান। এই খেয়াঘাটের একটি বিশেষ স্মৃতিস্তম্ভও রয়েছে, যা এর দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে।

ঐতিহ্যবাহী এই ঘাটে এখনও দুই টাকায় নৌকা পারাপারের ব্যবস্থা, যা এটিকে অন্যান্য আধুনিক খেয়াঘাট থেকে আলাদা করে তুলেছে। এটি স্বরূপকাঠীর একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বহু বছর ধরে স্থানীয় মানুষের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়ে আসছে।

স্থানীয় বাসিন্দা মোঃ শামীম বলেন এই,খেয়াঘাট আরও অনেক দুরে,ছিল এর আগে একটা ছোট খাল ছিলো, একটা কালভার্ট সহ আরও অনেক কিছু ছিলো যা এখন বিলীন হয়ে গেছে। তবে রয়ে গেছে শুধু স্মৃতি। এই খেয়াঘাটটি শৈশবের সকল সুখ দুঃখের সাক্ষী। দ্রব্যমূল্য সহ সবকিছুর দাম উর্ধগতি থাকলেও মানবিক দিক বিবেচনা করে এটি তার অতীত ঐতিহ্য ধরে রেখেছে।

প্রাক্তন শিক্ষার্থী রঞ্জন বিশ্বাস বলেন, কলেজ জীবনে(১৯৮৬-১৯৯০) খেয়া নৌকায়/পাল তোলা নৌকায় পার হতাম এই ঘাট থেকে। কালের বিবর্তনে আজও রয়ে গেছে সেই নৌকা এবং মাত্র দুই টাকায় পারাপার করে দিচ্ছেন সন্ধ্যা নদী। এটি নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।