বুধবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:৩৭
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ইসহাক, সন্ধান চায় পরিবার

ডেস্ক রিপোর্ট ।। চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মোঃ ইসহাক সিকদার (৬৯) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তার পরিবারের লোকজন জানিয়েছে, চরমোনাই মাহফিল শেষ হলেও তিনি শনিবার সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়ে এরপর থেকে আর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন মাহফিল আগেই শেষ হয়ে গেছে। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ মোঃ ইসহাক সিকদারের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মুশুড়িয়া গ্রামে। তিনি বাড়ি থেকে চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মোঃ ইসহাক সিকদারের সন্ধান পান বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো—

📞 01732-211495

পরিবার ও স্থানীয়রা উদ্বেগের মধ্যে অপেক্ষা করছেন তার সুস্থ ও নিরাপদ ফিরে আসার জন্য।